Home জাতীয় সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ ৮ আইপিও মোতায়েন

সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ ৮ আইপিও মোতায়েন

Share

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনুস্কা) বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আটজন ইন্ডিভিজ্যুয়াল পুলিশ অফিসার (আইপিও) মোতায়েন করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের আইপিও মোতায়েনের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ পুলিশের আট কর্মকর্তা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বর্তমানে তারা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থান করছেন। সেখান থেকে পরবর্তী সময়ে তাদের মিশন এলাকায় যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানিয়েছে। মোতায়েন হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এ দলে একজন নারী পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুস্কায় বাংলাদেশ পুলিশের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন করা হয়েছে।

তারা আরও জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ সম্প্রসারণের ক্ষেত্রে এই মোতায়েন গুরুত্বপূর্ণ মাইলফলক। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, সক্ষমতা ও অঙ্গীকারের ধারাবাহিকতায় এ উদ্যোগ দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।

 

Related Articles

জেনসেন হুয়াংকে ফিরিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এনভিডিয়া: ট্রাম্প

জেনসেন হুয়াংকে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একসঙ্গে মধ্যাহ্নভোজে এনসিপির প্রতিনিধিদল

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন...

সারাক্ষণ ক্লান্তি? শরীরের এই ৮টি সংকেত হতে পারে গুরুতর সমস্যার লক্ষণ!

সারাদিন কাজের পর ক্লান্তি অনুভব করা স্বাভাবিক। পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমের মাধ্যমে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার শিল্পগোষ্ঠী এসকে গ্রুপ।...