Home প্রচ্ছদ সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে ওয়ারীতে দোয়া মাহফিল

সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে ওয়ারীতে দোয়া মাহফিল

Share

বীর মুক্তিযোদ্ধা, কিংবদন্তি রাজনীতিক, সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওয়ারীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ নভেম্বর ছিল সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ওয়ারীতে ৩৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সেখানে বক্তব্য রাখেন প্রয়াত সাদেক হোসেন খোকার ছোট ছেলে ইশফাক হোসেন। এ সময় তিনি বাবার স্মৃতিচারণ করেন এবং তার অসমাপ্ত জনকল্যাণমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওয়ারী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ আরেফ, ঢাকা মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মুকিতুল আহসান রঞ্জু, ওয়ারী থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. ইব্রাহিম ও ৩৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মনাসহ অন্যান্য নেতাকর্মী।

Related Articles

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে...

গণঅভ্যুত্থানের পর আ.লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি জামায়াতে ইসলামী নমনীয় অবস্থান নিয়েছিল বলে...

নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানি মামলা করেছে...

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো সেই ভোজিনহা

পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে...