Home জাতীয় সরকারি ছুটিতেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

সরকারি ছুটিতেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

Share

সরকারি ছুটির দিনেও দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শবে কদরের ছুটি দিয়ে ঈদের ছুটি শুরু হলেও মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হন তিনি।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার কার্যালয়ে আসেন এবং নিয়মিত কাজকর্ম পরিচালনা করেন।

তিনি বলেন, সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচিতে মন্ত্রিসভার বৈঠকসহ গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার তাকে স্বাগত জানান।

উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে। এর সঙ্গে ১৮ মার্চ নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়। ১৭ মার্চ শবে কদরের ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করছেন।

এর আগে সোমবার (১৬ মার্চ) দিনাজপুরে সাহাপাড়া খাল খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Related Articles

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল...

অভিনেতা শামস সুমন মারা গেছেন

এক সময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে নিজ বাসায় হৃদরোগে...

স্বর্ণের দামে নাটকীয় মোড়

আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার স্বর্ণের দাম প্রায় স্থির ছিল। কারণ বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে ইরানকে...

কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি এমন কাজগুলো করে, যে কাজ করলে দেশের...