বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে অভিভাবক সংগঠন বিএনপি। রোববার (২২ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (২১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাবেক ছাত্রনেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান এমপিকে। সদস্যসচিব করা হয়েছে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে।
এ ছাড়া কমিটিতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ নোমানসহ দলটির আরও কয়েকজন নেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও ৪৯ জন সদস্য রয়েছেন। কমিটি শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতি কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে এবং আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন— আগের কমিটির সভাপতি আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম এম নাজিম উদ্দিন, সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সাবেক কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ ও মিঞা মো. মিজানুর রহমান।
কমিটির অন্য সদস্যরা হলেন— জাহাঙ্গীর আলম, স ম জামাল উদ্দিন, মো. জাকির হোসেন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রফিকুল ইসলাম, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু ও জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।