Home প্রচ্ছদ লুটের টাকার নব্য পাহারাদার বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

লুটের টাকার নব্য পাহারাদার বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

Share

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ আমলের ব্যাংক, শেয়ার বাজার লুটের টাকার নব্য পাহারাদার হয়েছে বিএনপি। দুইটা আসন নিয়ে এনসিপিকে কেনা যাবে না অভিযোগ করে তিনি বলেছেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত আনা না গেলে, উপদেষ্টা পরিষদে যারা আছেন, তাদের সবাইকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাব।’

আজ রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এনসিপি সমর্থক আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের (এএলএ) আত্মপ্রকাশ এবং জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদীন বলেন, সংবিধানের গণভোট নেই, আছে নির্বাচন। জাতির সঙ্কট দূর করতে নির্বাচন করতে হবে। মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষা করতে হবে।

জুলাই সনদ গণভোট জনগণ বোঝে না, ঘাড়ের চাপিয়ে দেওয়া হয়েছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে নাসীরুদ্দীন বলেছেন, ‘আপনি যদি না বোঝেন, তাহলে রাজনীতিতে এসেছেন কেন?’

নাসীরুদ্দীন বলেন, গত ১৫ বছরে লুটেরারা ব্যাংক শেয়ারবাজারের টাকা লুট হয়েছে। এই টাকাগুলো বারিধারাসহ বিভিন্ন এলাকায় লুকিয়ে রাখা হয়েছে। এগুলোর নব্য পাহারাদার সেজেছে বিএনপি। যে রকম চাঁদাবাজি হয়েছে, আপনাদের মুখে লজ্জা ফুটে উঠে না? সরকারের উচিত ছিল, লুটের টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা। অর্থ উপদেষ্টাসহ যারা আছেন, তাদের অনেক আস্থা নিয়ে বসিয়েছিলাম। তারা আমাদের একটা লাড্ডু ধরিয়ে দিয়েছেন।

বিএনপির সমালোচনা করে নাসীর বলেন, ‘আওয়ামী লীগের পরিণতিই বিএনপির পরিণতি হবে। আপনারা মনে করছেন আমাদের দুইটা আসন দিয়ে কিনে ফেলবেন। আপনাদের জোর টাকার মনোনয়ন, আমাদের জোর রক্ত। খেলা হবে। আমরা রক্ত দিতে এসেছি, দুর্নীতির টাকায় বাংলাদেশে আর নির্বাচন করতে যাব না।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, সংবিধান সংস্কার না হলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে এ বিষয়ে দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

এএলএ আহ্বায়ক অ্যাডভোকেট এস. এম. আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক যোবায়ের আল মাহমুদ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান ভূঁইয়া প্রমুখ বক্তৃতা করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট নাজমুস সাকিব। পরে  এনএলএর ৭৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Related Articles

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে...

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার...

বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...