Home কর্পোরেট রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করল আইইউবিএটি প্রতিনিধিদল।

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করল আইইউবিএটি প্রতিনিধিদল।

Share

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) একটি প্রতিনিধিদল।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।

সাক্ষাৎকালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অন্যান্য কার্যক্রম এবং সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।

সাক্ষাৎকালে আইইউবিএটির প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে আসন্ন দশম সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি প্রতিনিধিদলের এ আমন্ত্রণ গ্রহণ করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

 

 

Related Articles

ভালো ঘুমের জন্য রাতে কখন ঘরের আলো নিভিয়ে দেবেন?

আপনি রাতজাগা মানুষ হন, কিংবা দ্রুত ঘুমিয়ে পড়ার অভ্যাস থাক-ঘুমাতে যাওয়ার সময়...

খাদ্যে ভেজাল ও নকল রোধে কঠোর শাস্তির প্রস্তাব

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে অভিযোগের...

জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ খুন: চিফ প্রসিকিউটর

একজন মানুষের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ। সাক্ষীদের বর্ণনায় উঠে এসেছে,...

ভিনিসিউসের কাছে মেসি-রোনালদোর মতো ধারাবাহিকতা প্রত্যাশা করেন না কোর্তোয়া

ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ধারাবাহিকভাবে সর্বোচ্চ...