Home Uncategorized মিরপুরে উচ্ছেদ অভিযানে বাধা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মিরপুরে উচ্ছেদ অভিযানে বাধা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

Share

মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া চলছে। অভিযানে স্থানীয় ব্যক্তিরা বাধা দিলে এ পরিস্থিতি তৈরি হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের ১১ নম্বরের ৩ নম্বর অ্যাভিনিউয়ের ৪ নম্বর সড়কে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ডিএনসিসির নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলছে। এলাকাটি আটকে পড়া পাকিস্তানি–অধ্যুষিত।

সকাল সাড়ে ১০টার দিকে সড়কের একটি স্থাপনা ভাঙতে গেলে স্থানীয় ব্যক্তিরা ডিএনসিসির কর্মকর্তা ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এরপর ডিএনসিসির কর্মকর্তারা পিছু হটেন। কিছুক্ষণ পর কয়েক শ পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতা–কর্মীসহ ডিএনসিসি ফের উচ্ছেদের প্রস্তুতি নেয়। তবে স্থানীয় বিহারিদের সঙ্গে নেতা–কার্মীদের পাল্টাপাল্টি ধাওয়া চলছে।

সর্বশেষ বেলা সোয়া ১১টার দিকে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে এসেছেন। অভিযান চালাতে গিয়ে বারবার পিছু হঠছেন সিটি করপোরেশনের লোকজন। রাস্তার দুই পাশের বাসাবাড়ি থেকেও ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে।

স্থানীয় সাংসদ আসলামুল হকও এ সময় ঘটনাস্থলে আসেন।

Related Articles

সর্বোচ্চ ভোটে সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল তুষার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন...

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার...

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে,...

রাজশাহী পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস এন্ড ইনোভেশন...