Home শিক্ষা মাইকিং করে জাবি শিক্ষার্থীদের ওপর এলাকাবাসীর হামলা, আহত ৫

মাইকিং করে জাবি শিক্ষার্থীদের ওপর এলাকাবাসীর হামলা, আহত ৫

Share

একটি ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে মসজিদের মাইকে মাইকিং করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ শিক্ষার্থী আহত হন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানান, এক সপ্তাহ আগে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে স্থানীয়দের সঙ্গে জাবি শিক্ষার্থীরা দ্বন্দ্বে জড়ায়। এরই জের ধরে শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া বাজারে টুর্নামেন্টের আয়োজকদের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলা করে।

কয়েক দফার এ হামলায় ৫ জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগ ৪২তম ব্যাচের শিক্ষার্থী রুবেলের মাথা ফেটে গেছে। জাবি মেডিকেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনাস্থল থেকে জাবি প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, পরিস্থিতি আগের চেয়ে এখন অনেকটা স্বাভাবিক। আমাদের ছাত্ররা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে। আর যারা গেরুয়ার বিভিন্ন বাসায় আটকা পড়েছে তাদের উদ্ধার করার চেষ্টা করছি। এছাড়া ঘটনাস্থলে পুলিশ এসেছে। আমরা তাদের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

Related Articles

ছাত্রী-শিক্ষিকাদের উত্ত্যক্ত করা সেই এনসিপি নেতা বহিষ্কার

বগুড়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ‘টিটিসি’ নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের ধারাবাহিক যৌন হয়রানি...

কমিটি নিয়ে শিবিরের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা

সাতক্ষীরার দেবহাটায় ছাত্রশিবিরের কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ও অবরুদ্ধের ঘটনা ঘটেছে।...

সার্টিফিকেট নির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান...

STS Global Education আয়োজিত ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে জমজমাট শিক্ষা মেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শনিবার ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে STS Global Education এর উদ্যোগে...