Home প্রচ্ছদ বাউল-সমর্থকদের ওপর হামলা ন্যক্কারজনক: মির্জা ফখরুল

বাউল-সমর্থকদের ওপর হামলা ন্যক্কারজনক: মির্জা ফখরুল

Share

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাউল সমর্থকদের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা।

বুধবার (২৬ নভেম্বর)  বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আবহমানের গ্রামীণ সংস্কৃতি বাউলরা গ্রামগঞ্জে গান করে বেড়ায়। তাদের ওপর হামলাকে তিনি উগ্রবাদী ও ধর্মান্ধদের হামলা হিসেবে অভিহিত করেন।

এদিকে  ঢাকার কড়াইল বস্তিতে গতরাতের অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানকার মানুষদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান তিনি। সুষ্ঠু তদন্ত করে অগ্নিকাণ্ডের সূত্রপাতের প্রকৃত ঘটনা উদঘাটনেরও দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।

ঢাকার কড়াইল বস্তিতে মঙ্গলবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সেখানকার মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে। দরিদ্র মানুষগুলার জন্য এটি চরম আঘাত। তাদেরকে দ্রুত ক্ষতি পূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Related Articles

গণঅভ্যুত্থানের পর আ.লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি জামায়াতে ইসলামী নমনীয় অবস্থান নিয়েছিল বলে...

নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানি মামলা করেছে...

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো সেই ভোজিনহা

পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে...

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘নানা ধরনের...