Home প্রচ্ছদ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একসঙ্গে মধ্যাহ্নভোজে এনসিপির প্রতিনিধিদল

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একসঙ্গে মধ্যাহ্নভোজে এনসিপির প্রতিনিধিদল

Share

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সদস্যরা।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে বৈঠকটি শেষ হয়। পরে বৈঠক শেষে এনসিপির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুপুর ১টায় এনসিপির একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বসেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহদী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

Related Articles

জেনসেন হুয়াংকে ফিরিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এনভিডিয়া: ট্রাম্প

জেনসেন হুয়াংকে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন...

সারাক্ষণ ক্লান্তি? শরীরের এই ৮টি সংকেত হতে পারে গুরুতর সমস্যার লক্ষণ!

সারাদিন কাজের পর ক্লান্তি অনুভব করা স্বাভাবিক। পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমের মাধ্যমে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার শিল্পগোষ্ঠী এসকে গ্রুপ।...

সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ ৮ আইপিও মোতায়েন

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনুস্কা) বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আটজন ইন্ডিভিজ্যুয়াল...