Home জাতীয় প্রধানমন্ত্রীকে সভাপতি করে একনেক পুনর্গঠন

প্রধানমন্ত্রীকে সভাপতি করে একনেক পুনর্গঠন

Share

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করা হয়েছে। কমিটির বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রীসহ ছয়জন মন্ত্রী। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিকল্পনা ও অর্থমন্ত্রী, কৃষি, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিল্প, বস্ত্র ও পাট, বাণিজ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী। সংশ্লিষ্ট এজেন্ডাভুক্ত মন্ত্রণালয়ের মন্ত্রীরাও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন।

একনেক উন্নয়ন প্রকল্প প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদন, বাস্তবায়ন তদারকি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে থাকে। বেসরকারি বিনিয়োগ-সংক্রান্ত প্রস্তাব বিবেচনা এবং অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়ে থাকে এই কমিটি। সাচিবিক সহায়তা দেবে পরিকল্পনা বিভাগ। এ ছাড়া সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ বিভাগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব।

Related Articles

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা...

আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান: পরীমণি

ঢালিউড অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। মাঝেমধ্যেই তিনি...

ঢাকা উত্তরের ভোটার হলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান...