Home জাতীয় পোশাক নিয়ে নারীকে হেনস্তা, সেই হেলপার র‌্যাবের হাতে গ্রেফতার

পোশাক নিয়ে নারীকে হেনস্তা, সেই হেলপার র‌্যাবের হাতে গ্রেফতার

Share

রাজধানীতে চলন্ত বাসে পোশাক নিয়ে নারীকে হেনস্তা করা সেই হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি দল।

গ্রেফতার নিজামুদ্দিন (৪৫) পেশায় রমজান পরিবহনের বাসের হেলপার।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি এ তথ্য নিশ্চিত করেছেন। মেজর আবরার ফয়সাল বলেন, ভিডিওতে নিজামউদ্দিনকে দেখা গেছে এক নারীকে মারতে। গ্রেফতারের পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারীকে হেনস্তার ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর ওই ঘটনা নিয়ে বেশ সমালোচনা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

নারীকে হেনস্তা করার ঘটনাটি গত ২৯ অক্টোবর ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ওই ভিডিওতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন। সেসময় অন্য যাত্রীদের বাধা দিতে দেখা যায়নি।

ভুক্তভোগী ওই নারী সিদরাতুল মুনতাহা রহমান আজ ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের পরিচয় নিশ্চিত করে ঘটনার বিষয়ে লিখেছেন। তিনি জানান, প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল এবং তিনি তাদের সঙ্গে কথা বলেছেন।

Related Articles

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে...

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার...

বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...