Home প্রচ্ছদ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের আল্টিমেটাম

পাঁচ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের আল্টিমেটাম

Share

১৬ নভেম্বরের মধ্যে গণভোটসহ পাঁচ দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জামায়েতে ইসলামসহ সমমনা আট দল। বুধবার (১২ নভেম্বর) এক ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতারা সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান, ১৪ নভেম্বর (শুক্রবার) ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা/মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল এবং ১৬ নভেম্বর (রবিবার) আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আট দলের শীর্ষ নেতারা।

ছিলেন– জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশের খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ, নেজামে ইসলাম পার্টির আমির সারওয়ার কামাল আজিজি ও মহাসচিব মুসা বিন ইজহার, খেলাফত মজলিসের আমির মাওলানা আবুল বাসেত, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, জাগপার সহ সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ অন্যান্য নেতারা।

Related Articles

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে...

গণঅভ্যুত্থানের পর আ.লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি জামায়াতে ইসলামী নমনীয় অবস্থান নিয়েছিল বলে...

নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানি মামলা করেছে...

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো সেই ভোজিনহা

পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে...