Home Uncategorized পশ্চিমাদের জয়: বাংলাদেশের বাক-স্বাধীনতা নিয়ে বিবৃতি দিবেন না

পশ্চিমাদের জয়: বাংলাদেশের বাক-স্বাধীনতা নিয়ে বিবৃতি দিবেন না

Share

যুক্তরাষ্ট্রসহ ঢাকার পশ্চিমা দূতাবাসগুলোকে বাংলাদেশের বাক-স্বাধীনতা নিয়ে বিবৃতি না দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রতিক্রিয়ায় জয় তার ভেরিভাইড ফেসবুক পেজে এই আহ্বান জানান।

জয় ফেসবুকে লিখেন, টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। মিথ্যা বলে সহিংসতা ছড়ানোর অভিযোগে আরো কয়েকজন ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতার সীমাবদ্ধতা।

আমাদের ডিজিটাল সুরক্ষা আইন সম্পর্কে যারা অভিযোগ করেন তারা সবাই লক্ষ্য করবেন যে, যুক্তরাষ্ট্র সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও আদেশ জারির ক্ষমতা দেয়। আমরা মনে করি, বাংলাদেশে এই সিদ্ধান্ত বেসরকারি প্রতিষ্ঠানের নয়, আদালতের নেয়া উচিত।

প্রত্যেকেরই বাকস্বাধীনতার অধিকার রয়েছে, তবে আপনি যখন অন্যকে আঘাত করে এমন মিথ্যা প্রচার করেন তখন সেই স্বাধীনতা শেষ হয়ে যায়। অন্যের ক্ষতি করার অধিকার কারো নেই।

আমি চাই ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাশাপাশি পশ্চিমা অন্য দূতাবাসগুলো এই পোস্ট থেকে নোট নিক। আমরা ভবিষ্যতে বাংলাদেশের বাক স্বাধীনতা নিয়ে আপনাদের কাছ থেকে আর ভণ্ডামিপূর্ণ বিবৃতি দেখতে চাই না।

Related Articles

সর্বোচ্চ ভোটে সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল তুষার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন...

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার...

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে,...

রাজশাহী পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস এন্ড ইনোভেশন...