Home প্রচ্ছদ নির্বাচন ব্যাহত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে: আমীর খসরু

নির্বাচন ব্যাহত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে: আমীর খসরু

Share

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ব্যাহত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। বিগত দিনের পরাজিত শক্তি কখনোই নির্বাচনে জিততে পারবে না। তাই তারা নির্বাচনকে বিলম্বিত করতে এবং দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের ১৭ বছরের ত্যাগকে বাধাগ্রস্ত করতে চাইছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালী জলদি পাইলট হাই স্কুল মাঠে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় আমীর খসরু মাহমুদ চৌধুরী সবাইকে চোখ-কান খোলা রেখে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে ধানের শীষের জয় নিশ্চিত করার আহ্বান জানান। একই সাথে আগামী নির্বাচনে বাঁশখালী আসনের বিএনপির প্রার্থী ও মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে বিজয় করার আহ্বান জানান।

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরের সভাপতিত্বে স্বরণ সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, বাঁশখালী আসনের বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, পটিয়া আসনে বিএনপির প্রার্থী এনামুল হক এনামসহ অন্যরা।

Related Articles

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে...

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার...

বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...