Home প্রচ্ছদ নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ, ভুয়া ভুয়া স্লোগান

নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ, ভুয়া ভুয়া স্লোগান

Share

নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় জনতা। আজ রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ।

এসময় তিনি বলেন, ‘স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল।’এর পরপরই স্থানীয় জনতাকে তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। পরে স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন, সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি (ফুয়াদ) বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন এবং চায়না কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন—এমন অভিযোগ তুলে তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, যা অত্যন্ত অনভিপ্রেত। এ বিষয়ে আমরা স্থানীয় সাধারণ নাগরিকরা প্রতিবাদ জানিয়েছি।

Related Articles

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো সেই ভোজিনহা

পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে...

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘নানা ধরনের...

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলা অমার্জনীয় অপরাধ : ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর ইতালির...

শেখ হাসিনাকে আসতে হবে না, ধরে আনতে চাই: তথ্য উপদেষ্টা

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি নিয়ে...