Home জাতীয় ডিবি অফিসে যাওয়া ব্যক্তির বট আইডিগুলো আগে বন্ধ করা দরকার : আবিদুল ইসলাম আবিদ

ডিবি অফিসে যাওয়া ব্যক্তির বট আইডিগুলো আগে বন্ধ করা দরকার : আবিদুল ইসলাম আবিদ

Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম আবিদ বলেছেন, যে ডিবি অফিসে গিয়েছে, তার ফোনের বট-আইডিগুলো যদি ডিবি সদয় দৃষ্টিতে বন্ধ করে দিত, তাহলে বাংলাদেশের অর্ধেক হ্যারাসমেন্ট সেখানেই থেমে যেত। সোমবার (১ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে আবিদ এসব কথা বলেন।

আবিদ তার করা পোস্টের নিচে আরেকটা মন্তব্য করেন। সেখানে লেখেন ‘দেশে সাইবার আইন সচল থাকলে ডিবিতে যাওয়া সবার ফোন সঙ্গে সঙ্গে পরীক্ষা করলেই অপপ্রচার ও ঘৃণা ছড়ানোর দায়ে সেখানেই গ্রেপ্তার হতো।’
এর আগে, সোমবার বিকেলে অনলাইনে অপপ্রচারের শিকার হয়েছেন ডাকসু সহসভাপতি সাদিক কায়েম ডিবি অফিসে একটি অভিযোগ করেন।
অভিযোগে ১১টি ফেসবুকের পেজ ও আইডি দিয়েছে সাদিক কায়েম। সেগুলো হচ্ছে- ডাকসু কন্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders ও ইয়ার্কি। এ ছাড়া রয়েছে এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ নামে তিনটি আইডিও।
অভিযোগ করার পর সাদিক কায়েম বলেন, ‘এখানে যতগুলো পেজের কথা বলেছি প্রতিটি রাজনৈতিক দল সম্পৃক্ত। সেখানে একটি রাজনৈতিক দলের সাথে কানেক্টেড।
আমরা এই পেজের লিংকগুলো দিয়েছি ডিবিতে, এখানে যারা সাইবার এক্সপার্ট আছে তারা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে। তারা বিআরটিসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে।
সুত্রঃ বাংলাদেশ টাইমস
Related Articles

STS Global Education আয়োজিত ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে জমজমাট শিক্ষা মেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শনিবার ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে STS Global Education এর উদ্যোগে...

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূল্যে প্রভাব পড়বে না : বস্ত্র ও পাটমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূল্যে এর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বস্ত্র...

পূজার বাবার বিরুদ্ধে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সিনেমা নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির...

আমি কখনো হাল ছাড়ি নাই: মিম

গ্ল্যামার ওয়ার্ল্ডে অনেকেই দ্রুত সাফল্যের চূড়ায় ওঠেন এবং সময়ের আবর্তে হারিয়েও যান।...