Home Uncategorized টিকা পেতে ২৬ জানুয়ারি থেকে নিবন্ধন : স্বাস্থ্যের ডিজি

টিকা পেতে ২৬ জানুয়ারি থেকে নিবন্ধন : স্বাস্থ্যের ডিজি

Share

চলতি মাসের ২১ থেকে ২৫ তারিখের মধ্যে দেশে করোনাভাইরাসের টিকা আসবে। আর এই টিকা দেওয়া শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এ জন্য নিবন্ধন শুরু হবে ২৬ জানুয়ারি থেকে।

আজ সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সরকারের করোনা টিকাবিষয়ক পরিকল্পনা বিস্তারিত জানাতে আজ স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও করোনার টিকা নিয়ে এমন তথ্য জানিয়েছিলেন।

গত ১০ ডিসেম্বর রাজধানীর বিসিপিএস ভবনে হাম-রুবেলার টিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, আগামী মাসের (জানুয়ারি) প্রথম ভাগে দেশে করোনার টিকা আসবে।

ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদন করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আনবে সরকার। এই টিকা আনার জন্য আগেই চুক্তি করা আছে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Related Articles

সর্বোচ্চ ভোটে সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল তুষার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন...

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার...

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে,...

রাজশাহী পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস এন্ড ইনোভেশন...