Home প্রচ্ছদ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘ঢাকা চলো কর্মসূচি’ জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘ঢাকা চলো কর্মসূচি’ জামায়াতের

Share

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামী ১১ নভেম্বর ঢাকা চলো কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। একইসাথে নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা আদিলুর রহমান প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।

এর আগে, নয়াপল্টনে সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদে যা দেওয়া হয়েছে তা হুবহু অন্তর্ভুক্ত করতে হবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করার হুঁশিয়ারি দেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নের সময় ক্ষেপণ সরকারকে বিপদে ফেলবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর আর রক্ত দিতে হবে না কিন্তু আবারো রাজপথে নামতে হয়েছে তাদের। প্রয়োজনে আবারো রক্ত দিয়ে হলেও জুলাই অর্জনকে ব্যর্থ হতে দেবে না।

জামায়াত নেতা তাহের বলেন, ‘আর হিংসা, রাজনৈতিক বিরোধ নয়। জাতি মনে করে মেজর দলগুলো বসে শুধু জুলাই সনদ নয়, আগামী নির্বাচন কীভাবে হবে, সেই বিষয়ে আলোচনা করবে। সেই আলোচনায় নির্বাচনে ভোট ডাকাতি হবে না— দলগুলোকে এই বিষয়ে ঐকমত্য পোষণ করতে হবে। সেটি টেলিভিশনে সম্প্রচার করতে হবে। জাতির কাছে টেলিভিশনে ওয়াদা করতে হবে কেন্দ্র দখল হবে না। কোনো দল সেটি করলে সেই কেন্দ্রের ভোট বাতিল হবে, এমন ঘোষণা দিতে হবে।

Related Articles

তাওহীদ হৃদয়ের ঝড়ে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ

ইতিহাস গড়েই জিতল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ডকে...

এতো বজ্রপাত সুনামগঞ্জে, জানলে তো বিয়েই করতাম না : স্পিকার

সুনামগঞ্জে বজ্রপাতের ভয়াবহতা নিয়ে জাতীয় সংসদে আলোচনা চলাকালে হালকা হাস্যরসের সৃষ্টি হয়েছে।...

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতা জারিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ...

সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী

যশোরে বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন...