Home প্রচ্ছদ জাহান্নাম থেকে হলেও হামলাকারীকে আনতে হবে: জুমা

জাহান্নাম থেকে হলেও হামলাকারীকে আনতে হবে: জুমা

Share

জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো আসামিকে জাহান্নাম থেকে হলেও আনার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

 

সোমবার (১৫ ডিসেম্বরে) কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন জুমা।

জুমা বলেন, খুনি যদি জাহান্নামে থাকে, জাহান্নাম থেকে এনে আগে আমাদের সামনে দাঁড় করাতে হবে। তারপর আবার জাহান্নামে যাবে।

 

তিনি বলেন, আমাদের দোয়া থাকবে ভাই সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের মাঝে। আর আমার ভাই যদি সুস্থ হয়ে না-ও ফিরে—আমরা আমাদের সংগ্রাম থেকে একচুল পরিমাণ বিচ্যুত হব না। আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব।

তিনি আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশে যে কোনো আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, আওয়ামী রাজনীতির বিরুদ্ধে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ।

 

Related Articles

ফ্যাসিবাদের পথে আ.লীগ হতে পারবে না বিএনপি: বিরোধীদলীয় নেতা

জাতির সঙ্গে প্রতারণা করে বিএনপি সরকার আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে বলে...

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

বলিউডের আইটেম সং মানেই এখন যার কোমরের হিল্লোল, সেই মোহময়ী নোরা ফাতেহি...

তরুণ প্রজন্ম বুঝতে চায় না, বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছে: শিক্ষামন্ত্রী

দেশের তরুণ প্রজন্ম ‘ইনস্ট্যান্ট কফির’ মতো বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন...

STS Global Education আয়োজিত ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে জমজমাট শিক্ষা মেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শনিবার ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে STS Global Education এর উদ্যোগে...