Home জাতীয় জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

Share

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরের অংশ হিসেবে দেশটির চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত জেরা’র (জেডইআরএ) স্থলভিত্তিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী এ পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ৷ এ ছাড়া পররাষ্ট্র সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

তারেক রহমানের জাপান সফর: মাতারবাড়ীকে ঘিরে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার নব দিগন্ত

তারেক রহমানের জাপান সফর: মাতারবাড়ীকে ঘিরে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার নব দিগন্ত বাংলাদেশের...

অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড ভাঙল ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও অনায়াসে জয় তুলে নিয়েছে ভারত। এই ম্যাচে...

মুম্বাইয়ে গুলিবর্ষণ: তদন্তে ইমরান হাশমির নাম!

টাইগার শ্রফের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন তথ্য...

পতিত ফ্যাসিবাদ উৎসাহিত হয় এমন কাজ থেকে বিরত থাকুন : রিজভী

পতিত ফ্যাসিবাদ উৎসাহিত হয় এমন কোনো কাজ করা থেকে সব রাজনৈতিক দলকে...