Home প্রচ্ছদ জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

Share

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার রাত ১০টার কিছু পর তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাত ১০টা ৩৭ মিনিটে বাসে বসেই স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

দেশে ফেরার দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতে যান তারেক রহমান। গুলশান থেকে জিয়া উদ্যানের পুরো রাস্তায় তাকে স্বাগত জানান হাজারো নেতাকর্মী।

পথে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান। হাত নেড়ে জানান শুভেচ্ছা। পরে বিকেল পৌনে ৫টায় জিয়া উদ্যান এলাকায় পৌঁছান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান বাবা জিয়াউর রহমানের সমাধিতে। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় তাকে চোখ মুখতে দেখা যায়।

জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর ওই বাসে করেই বিকেল ৫টা ৪ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। রাত ১০টার কিছু পর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন তিনি।

Related Articles

সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে বলে মন্তব্য...

এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট...

‘মিস লংকা’র হিপহপ ভার্সন নিয়ে আসছেন জি স্যাম

শ্রোতাদের জন্য ঈদে নতুন গান নিয়ে আসছেন দেশের আন্ডারগ্রাউন্ড র‍্যাপ শিল্পী জি...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...