Home জাতীয় যাদের পয়সায় আমাদের বেতন, তাদের জন্য কাজ করতে হবে: সেনাপ্রধান

যাদের পয়সায় আমাদের বেতন, তাদের জন্য কাজ করতে হবে: সেনাপ্রধান

Share

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “যাদের পয়সায় আমাদের বেতন হয়, লেখাপড়ার খরচ চলে, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ঘটে—সেসব খেটে খাওয়া মানুষের জন্যই আমাদের কাজ করতে হবে।”

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের ১ম পুনর্মিলনী-২০২৫ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী এই পুনর্মিলনীর দ্বিতীয় দিনটি ছিল জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছাড়াও উপস্থিত ছিলেন—১১ ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদ আহম্মেদ, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়াহাব, জয়পুরহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, প্রাক্তন ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি মৌসুমি শিখা এবং ক্যাডেট কলেজের কর্মকর্তা–শিক্ষকবৃন্দ।

 

 

সেনাপ্রধান তার ভাষণে নারীর ক্ষমতায়ন, বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা–সমৃদ্ধি কামনা করেন এবং দেশসেবায় আত্মনিয়োগের আহ্বাএন জানান।

Related Articles

মিস লংকা’র হিপহপ ভার্সন নিয়ে আসছেন জি সিম

শ্রোতাদের জন্য ঈদে নতুন গান নিয়ে আসছেন দেশের আন্ডারগ্রাউন্ড র‍্যাপ শিল্পী জি...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...

ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন তারেক রহমান

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, ক্ষমতা গ্রহণের ২০ দিনের মাথায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন...

ঢাবিতে তোফাজ্জল হত্যা, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামের মানসিক...