Home প্রচ্ছদ জনগণ সংকট বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়: মির্জা ফখরুল

জনগণ সংকট বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়: মির্জা ফখরুল

Share

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ সংকট বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিবার (৯ নভেম্বর) মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নির্বাচনি জেলা ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, গণভোট-সনদ কী? এসব জনগণ বোঝে না। তারা দেশে তৈরি করা কোনো সংকট বোঝে না। তারা শুধু ভোট দিতে চায়। গণভোট হবে নির্বাচনের দিনেই। সব সংস্কারে আমরা রাজি আছি, যা রাজি হবো না, তা সংসদে গিয়ে পাস হবে।

গণহত্যা ও গণঅভ্যুত্থান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ৭১ সালেও গণহত্যা হয়েছে, ২০২৪ সালেও গণহত্যা হয়েছে। পার্থক্য হলো— সেসময় পশ্চিম পাকিস্তানিরা আমাদের ওপর গণহত্যা চালিয়েছে আর এবার আমার দেশের ফ্যাসিস্ট নেতারাই আমাদের ওপর, আমাদের সন্তানদের ওপর গণহত্যা চালিয়েছে।

 

 

জামায়াত ও নিজের শেষ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। বিগত সময়ে আমরা কী করেছি আর তারা কী করেছে এটা বিবেচনা করে ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। নির্বাচন করার সময় শক্তি থাকবে না। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন আপনারা।

জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ফসলের ন্যায্য দামের ব্যবস্থা করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কৃষকের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড করা হবে। সহজ কিস্তিতে ব্যাংক লোনের ব্যাবস্থা করা হবে।  তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার পথ তৈরি করে দেওয়া হবে।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতা জারিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ...

সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী

যশোরে বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন...

প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করল বাংলাদেশের মেয়েরা

প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেই ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। বাছাইপর্বে আজ...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন সেই ইসহাক সরকার

সদ্য দলে যোগ দেওয়া ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা মহানগর শাখার কমিটি...