Home বিনোদন চিত্রনায়ক শাহীন আলম চলে গেলেন

চিত্রনায়ক শাহীন আলম চলে গেলেন

Share

মারা গেছেন এক সময়ের ব্যস্ত চিত্রনায়ক শাহীন আলম। কিডনিজনিত জটিলতায় তিনি সোমবার রাত ১০টা ৫ মিনিটে তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শাহীন আলমের ছেলে ফাহিম নূরে আলম।

এর আগে গত সপ্তাহে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে ছিলেন অভিনেতা শাহীন আলম।

শাহীন আলমের ছেলে ফাহিম নূর আলম গণমাধ্যমকে বলেন, ‘আগে থেকে বাবা কিডনির সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তার জ্বর আসে। আর শনিবার তাকে হাসপাতালে নেওয়া হয়।

১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’ ১৯৯১ সালে মুক্তি পায়। এর পরে আরো অনেক সিনেমায় অভিনয় করেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা।

Related Articles

আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান: পরীমণি

ঢালিউড অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। মাঝেমধ্যেই তিনি...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

দিলারা জামানের বাড়ি ‘দখলে’ নিয়েছে ভাড়াটিয়া, যা বললেন অভিনেত্রী

কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখল নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যপক আলোচনা...

ভেনিসের মঞ্চে বাংলাদেশের সিনেমার নতুন ইতিহাস

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে এবার...