Home প্রচ্ছদ খালেদা জিয়াকে সিসিইউতে রেখে সর্বোচ্চ চিকিৎসা

খালেদা জিয়াকে সিসিইউতে রেখে সর্বোচ্চ চিকিৎসা

Share

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। সিসিইউতে সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন, সেই চিকিৎসার মধ্যেই তিনি আছেন। চিকিৎসায় তিনি সাড়াও দিচ্ছেন।

গতকাল বুধবার রাতে হাসপাতাল গেটে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, তাঁকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, সত্যিকার অর্থে তিনি রেসপন্স করছেন। এ নিয়ে গুজবে কান না দিতে সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

জাহিদ হোসেন বলেন, একদিকে অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি, অন্যদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা– ওই সময় এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করার উপযুক্ত না থাকায় গত শুক্রবার তাঁকে বিদেশে নেওয়া যায়নি। যাতে তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়, সেজন্য মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছে। আমরা চেষ্টা করছি, আমরা এগিয়ে যাচ্ছি, যাতে সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায়। এখানে রেখেও সব পর্যায়ের চিকিৎসকের পরামর্শে তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, আমরা খুবই আশাবাদী, তাঁর সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। পরবর্তী সময়ে হয়তো যে কোনো সময় প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সব সদস্য তাঁর সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সব সময়ই অত্যন্ত সজাগ রয়েছেন। এই মেডিকেল বোর্ডে বাংলাদেশের বাইরেও বিদেশে চিকিৎসকরা সংযুক্ত, সেজন্য আমাদের মেডিকেল বোর্ডের বৈঠক রাতে করতে হয়। সবকিছু মিলে চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ড. জোবাইদা রহমান সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তদারকি করছেন।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তাঁর ফুসফুসে সংক্রমণে অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর থেকে চিকিৎসকরা তাঁকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারিক করছেন। এই মেডিকেল বোর্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও সদস্য। ৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

এদিকে বিকেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। এক ঘণ্টার বেশি সময় তিনি হাসপাতালে অবস্থান করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তাঁর চিকিৎসা এবং পরবর্তী করণীয় বিষয়ে খোঁজখবর নেন।

Related Articles

প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করল বাংলাদেশের মেয়েরা

প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেই ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। বাছাইপর্বে আজ...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন সেই ইসহাক সরকার

সদ্য দলে যোগ দেওয়া ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা মহানগর শাখার কমিটি...

প্রার্থিতা ফেরাতে ইসিতে মনিরার আপিল, শুনানি সোমবার

প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির...

ফ্যাসিবাদের পথে আ.লীগ হতে পারবে না বিএনপি: বিরোধীদলীয় নেতা

জাতির সঙ্গে প্রতারণা করে বিএনপি সরকার আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে বলে...