Home প্রচ্ছদ ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু

‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু

Share
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ডিসেম্বরে বাংলাদেশে আসবেন তা পরিষ্কার করতে বলেছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, ‘কোন ডিসেম্বর বাংলাদেশে আসবেন, তা পরিষ্কার করুন। এরকম ডিসেম্বর আমাদের জীবনে বহু গেছে। বহু রোজা, ঈদ, পূজা ও বর্ষাকালও গেছে। ২০৩০ সালের ডিসেম্বর, নাকি ২০৫০ সালের ডিসেম্বর— তা পরিষ্কার করুন।’
রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, কোন বর্ডার দিয়ে দেশে ফিরবেন, সেটিও ঘোষণা দিতে হবে। জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতা এবং গত ১৭ বছরে গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা বিচারের অপেক্ষায় রয়েছেন বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘গত ১৭ বছরের প্রতিটি হত্যার বিচার হবে। এবার আপনাকে কাশিমপুর কারাগারে যেত হবে। আপনাকে বাংলাদেশের মানুষের বিচারের মুখোমুখি হতে হব।’
সরকারের কার্যক্রম তুলে ধরে দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ সময় কাজ করে বিধ্বস্ত বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছেন। কৃষকদের ঋণ মওকুফ, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুসহ বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।
তিনি দাবি করেন, গত ছয় মাসে দেশে কোনো মানুষ গুম হয়নি এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো বা আটকের মাধ্যমে গুমের ঘটনা ঘটেনি।
Related Articles

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে...

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, জানা গেল পাত্রের পরিচয়!

অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে সরগরম টলিপাড়া। ‘বোঝে না সে বোঝে না’...

রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে...

শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ

২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী...