Home অন্যান্য ক্যাম্পাস কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

Share

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তারা এ ঘটনায় রাষ্ট্রকে দায়ী করে ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিল চেয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্কসবাদী) সভাপতি আল কাদেরী জয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শোভন রহমান, বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজিব কান্তি রায় প্রমুখ।

নাসিরউদ্দিন প্রিন্স বলেন, করোনার ১১ মাসে দেশে যে মহা লুটপাট ও দুর্নীতি হয়েছিলো তার বিরুদ্ধে কলম ধরেছিলেন লেখক মুশতাক। এই সরকার এতই অসহিষ্ণু, তার মসনদ এতই দুর্বল যে, এই ন্যূনতম সমালোচনাও সহ্য করতে পারেনি। যেই এ সরকারের বিরুদ্ধে সমালোচনা করবে তাকেই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ঠেলে দেওয়া হয়। যে সমাজে কথা বলার মতো কেউ থাকে না, সে সমাজের মেরুদণ্ড ভেঙে যায়। রাষ্ট্রীয়ভাবে মেরুদণ্ড ভাঙার আয়োজন চলছে। ছয় বার জামিন আবেদন করেও তিনি জামিন পাননি।

সমাবেশ বিক্ষোভ মিছিল সহকারে তারা শাহবাগের দিকে অগ্রসর হয়। অপরদিকে বিকেল তিনটায় বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

Related Articles

সার্টিফিকেট নির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান...

STS Global Education আয়োজিত ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে জমজমাট শিক্ষা মেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শনিবার ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে STS Global Education এর উদ্যোগে...

সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

কারিগরি শিক্ষাঙ্গণের জনপ্রিয় প্রতিযোগিতা ‘স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন’-এর সিলেট অঞ্চলের আঞ্চলিক পর্ব...

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো ছাত্রদল

কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময়...