Home Uncategorized কখনো উপ-সচিব, কখনো পুলিশ অফিসার তিনি !

কখনো উপ-সচিব, কখনো পুলিশ অফিসার তিনি !

Share

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা মোজাম্মেল হক (৪৩)। তিনি নিজেকে কখনো পরিচয় দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব, কখনো ২৫তম বিসিএসের পুলিশ অফিসার। এই পরিচয়ে নিজের একাধিক ভিজিটিং কার্ড বানিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিলেন মোজাম্মেল।

তিনি সবশেষ প্রতারণা করেন নগরের কোতোয়ালি থানার বাসিন্দা বিধবা মর্জিনা আক্তারের সঙ্গে। তার ছেলেকে মুসলিম হাইস্কুলে ভর্তি করিয়ে দেয়ার কথা বলে হাতিয়ে নেন নগদ ১৬ হাজার টাকা। তবে এবার মোজাম্মেলের আর রেহাই মেলেনি, ধরা পড়েছেন কোতোয়ালি থানা পুলিশের হাতে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মর্জিনা আক্তারের করা একটি প্রতারণা মামলায় তাকে নগরের সদরঘাট কামাল গেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, করোনা আক্রান্ত হয়ে তিন সন্তানের জননী মর্জিনা আক্তারের স্বামী গত আট মাস আগে মারা যান। তার স্বামীর বন্ধু পরিচয় দিয়ে ফোন করেন মোজাম্মেল নামে এক ব্যক্তি এবং নিজেকে ২৫তম বিসিএস ক্যাডার (পুলিশ) বলে জানান। এরপর মর্জিনার ছেলেকে মুসলিম হাই স্কুলে ভর্তি করিয়ে দেয়ার কথা বলে, জেলা প্রশাসকের সিল-স্বাক্ষর জালিয়াতি করে তাকে একটি সুপারিশপত্রও দেন। বছরের শুরুতে (২২ জানুয়ারি) দেয়া ওই সুপারিশপত্রের বিনিময়ে মোজাম্মেল হাতিয়ে নেন নগদ ১৬ হাজার টাকা। সুপারিশটি নিয়ে মর্জিনা যখন মুসলিম হাই স্কুলে যান, তখনই বাধে বিপত্তি।

স্কুলের প্রধান শিক্ষক জানান, এ ধরনের কোনো চিঠি জেলা প্রশাসক থেকে তিনি পাননি। এরপর মোজাম্মেলকে একাধিকবার ফোন করেও আর সংযোগ পাননি মর্জিনা। এ ঘটনায় করা মামলায় প্রায় এক মাস চেষ্টার পর মোজাম্মেলকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ও বিসিএস ক্যাডার (পুলিশ) অফিসার পরিচয় দেয়া এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বেশকিছু ভুয়া ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিকে প্রতারণা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

রাজশাহী পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস এন্ড ইনোভেশন...

মেধাকে প্রাধান্য দিতে হবে, কোনো তদবির চলবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...