Home জাতীয় ওসমান হাদির জানাজা সম্পন্ন, অশ্রুসিক্ত লাখো মানুষ

ওসমান হাদির জানাজা সম্পন্ন, অশ্রুসিক্ত লাখো মানুষ

Share

লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজাস্থল ও টেলিভিশনে যারা সরাসরি দেখেছেন তাদের বেশিরভাগই অশ্রুসিক্ত হয়ে পড়েন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা শুরু হয়। জানাজা শেষে হাদির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ঢাবির সেন্ট্রাল মসজিদের পাশে জাতীয় কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে শনিবার সকালে ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে তার মরদেহ আবারও নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহ নিয়ে নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

ওসমান হাদির জানাজায় অংশ নিতে শনিবার সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন মানুষ। দুপুরের মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ আসপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

মেট্রোরেল-বাস-পায়ে হেঁটে স্লোগানে স্লোগানে ঢল নামে জনতার। ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ইত্যাদি স্লোগানও দেন তারা।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

পূজার বাবার বিরুদ্ধে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সিনেমা নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির...

আমি কখনো হাল ছাড়ি নাই: মিম

গ্ল্যামার ওয়ার্ল্ডে অনেকেই দ্রুত সাফল্যের চূড়ায় ওঠেন এবং সময়ের আবর্তে হারিয়েও যান।...

বাতিঘরে জাইমা রহমান, সংগ্রহ করলেন যেসব বই

রাজধানীর বাংলামোটরের চেইন বুকশপ বাতিঘরে গিয়ে বই সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের...

উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

টানা দুই দিন বন্ধ থাকার পর অবশেষে বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে পার্বতীপুরের বড়পুকুরিয়া...