Home প্রচ্ছদ ওসমান হাদিকে হত্যাচেষ্টা: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ইশরাকের

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ইশরাকের

Share

ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন। জড়িতদের দূরত্ব গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ইশরাক হোসেন লেখেন, শরীফ ওসমান হাদির ওপর “কাপুরুষোচিত ও নেক্কারজনক হত্যাচেষ্টার হামলা” চালানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ‘নর্দমার কীট’ উল্লেখ করে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, হাদীর ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দায়ভার বর্তমান সরকার এড়াতে পারে না। এদেরকে অবিলম্বে চিহ্নিত করতে সরকারের সকল গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, প্রয়োজনে হামলাকারীদের ‘জনগণের হাতে সোপর্দ করার’ ব্যবস্থা করেন।

পোস্টে তিনি আহত শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা এবং তার জন্য দোয়া করেন।

Related Articles

ধর্ষককে বাঁচাতে গুমের নাটক করেছে শিবির : ছাত্রদল সভাপতি

কুমিল্লার দাউদকান্দিতে ইসলামী ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ হত্যার...

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে শুরু হয় ভিন্ন এক উৎসব। প্রিয় দল নিয়ে...

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করেছেন গণঅধিকার...

দুবাইতে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদ

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে আটক করেছে দুবাই পুলিশ। দুদকের একটি মামলায়...