Home প্রচ্ছদ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি: মির্জা ফখরুল

আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি: মির্জা ফখরুল

Share

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদের পথ দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ ছিলেন নিঃসন্দেহে অন্যতম। আমার দুঃখ হয়, তিনি ফ্যাসিস্ট হাসিনার (শেখ হাসিনা) পতন দেখে যেতে পারেননি। যেটি তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন।

মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মওদুদ আহমদ আন্তরিকতার সঙ্গে ইতিহাস চর্চার কাজটা করতেন। তিনি এ দেশের রাজনীতিতে সত্যিই একজন বিচিত্রধর্মী পুরুষ। সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা ও সত্তা ছিলেন।

মওদুদ আহমদের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ২০১২ সালে যখন আমরা প্রায় ১৭ জন প্রথম জেলে গেলাম, তখন দেখলাম, মওদুদ আহমদ দ্রুতগতিতে ডিভিশন সেলের দিকে এগোচ্ছেন। পাশে থাকা আমানউল্লাহ আমানকে জিজ্ঞেস করলাম, ব্যারিস্টার মওদুদ এত দ্রুত যাচ্ছেন কেন? আমাকে বললেন, আপনি জানেন না। ওখানে একটা রুম আছে, রুম নাম্বার ওয়ান। উনি যতদিন জেলে থাকবেন, সেখানে লেখার কাজে উনি পুরোপুরি নিজেকে নিয়োজিত করবেন। প্রায় ১০ থেকে ১২ দিন ওই জেলে ছিলাম। দেখেছি, উনি খুব সকালে ঘুম থেকে উঠে লিখতে বসে যেতেন। উনি সারাদিন লিখতেন। শুধু খাওয়ার সময় একটু বেরিয়ে আসতেন

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

Related Articles

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে...

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার...

বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...