Home জাতীয় আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি

আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি

Share

আইনের শাসন নিশ্চিত করতে ডিসি-এসপিদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

তিনি বলেন, যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না। তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় এ সব কথা বলেন এএমএম নাসির উদ্দিন।

ডিসি-এসপিদের উদ্দেশে সিইসি বলেন, আপনারা কাজ না করলে অথরিটি কাজ করবে না। আপনাদের বুঝিয়ে বলার কোনো দরকার নেই। আপনারা মাঠে দায়িত্ব পালন করেন। আপনারা ভালো জানেন।

সিইসি বলেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। খারাপ নির্বাচনের অপবাদ ঘুঁচিয়ে দিতে চান এই নির্বাচনের মাধ্যমে। আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়ে সিইসি আবারও বলেন, আইন সবার জন্য সমান, কোনও অপরাধীকে ছাড় দেবেন না। যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না বলে মন্তব্য করেন সিইসি।

এদিকে, শান্তিপূর্ণ নির্বাচনে পুলিশের ওপর ইসিকে আস্থা রাখার আহবান জানিয়েছেন আইজিপি।

Related Articles

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে...

গণঅভ্যুত্থানের পর আ.লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি জামায়াতে ইসলামী নমনীয় অবস্থান নিয়েছিল বলে...

নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানি মামলা করেছে...

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো সেই ভোজিনহা

পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে...