Home প্রচ্ছদ অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, জানা গেল পাত্রের পরিচয়!

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, জানা গেল পাত্রের পরিচয়!

Share
অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে সরগরম টলিপাড়া। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা দিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী শাকিব খানের ‘তুফান’-এর মাধ্যমে দুই বাংলার দর্শকের কাছেও নতুন করে আলোচনায় আসেন। এবার তার ব্যক্তিজীবন নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি। টলিপাড়ার একটি সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, আগামী ডিসেম্বরেই কালিম্পংয়ে হতে পারে তার বিয়ের আয়োজন।
তবে মিমির হবু বর কে, তা নিয়েই কৌতূহল সবচেয়ে বেশি। গুঞ্জন রয়েছে, পাত্র বিনোদন জগতের কেউ নন। তিনি একজন নৌসেনা কর্মকর্তা, নাম সিদ্ধার্থ। যদিও এ বিষয়ে মিমি চক্রবর্তীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমির। এরপর ‘বোঝে না সে বোঝে না’সহ একাধিক সিনেমায় অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতেও পা রাখেন মিমি। যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হন তিনি।
বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ একাধিক কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে নতুন সিনেমাটির।
এর মধ্যেই বিয়ের খবর ঘিরে মিমির ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। এখন দেখার বিষয়, গুঞ্জনের সত্যতা নিয়ে কবে মুখ খোলেন অভিনেত্রী।
Related Articles

রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে...

শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ

২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী...

তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

শৈশবের বন্ধু নেইমারের ক্লাবে যোগ দিলেন কৌতিনিয়ো

ব্রাজিলিয়ান লিগে কঠিন সময় পার করা সান্তোস তাদের দলে নতুন চমক এনেছে।...