Home জাতীয় ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

Share

সারাদেশের গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় সমাবেশ আগামী ৭ নভেম্বর। রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠে বেলা ১১টায় এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিতে আগামী ১৩ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে একটি উচ্চপর্যায়ের সভা হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এতে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।

গ্রাম পুলিশ সদস্যরা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। তাদের দাবির মধ্যে রয়েছে জাতীয় বেতন স্কেলের আওতায় অন্তর্ভুক্তি, নতুন বেতন গ্রেড নির্ধারণ, নিয়মিত রেশন, চিকিৎসা ও ঝুঁকি ভাতা, অবসরকালীন এককালীন আর্থিক সুবিধা, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা।

ইউনিয়ন পরিষদ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, রাতের পাহারা, অপরাধ দমনে পুলিশকে সহায়তা এবং স্থানীয় প্রশাসনিক কাজে গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

Related Articles

আড়িয়াল খাঁ পাম্প নিয়ে অপপ্রচারের অভিযোগ, দলিল উঁচিয়ে সত্য তুলে ধরলেন মালিক

মাদারীপুরের আড়িয়াল খাঁ পাম্প নিয়ে মিথ্যা অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রচারের বিরুদ্ধে...

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডডের চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান...

মেসিই হবেন আর্জেন্টিনার পরবর্তী প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। মাঠ ছাড়ার পরই তাকে ঘিরে উঠেছে...

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে তার...