Home প্রচ্ছদ ২৩৭ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করলো বিএনপি

২৩৭ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করলো বিএনপি

Share

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে  দলটির চেয়ারপারসন খালেদা জিয়া দুটি এবং ভারপ্রাপ্ত তারেক রহমান একটি আসনের প্রার্থী হবেন।

সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসন্ন জাতীয় নির্বাচনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা-৩ আসনে নির্বাচন করবেন।

ঢাকার ২০টি আসনের মধ্যে ৭টি আসনে এখনো প্রার্থী তালিকা প্রকাশ করেনি বিএনপি। বাকি ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

Related Articles

নিকো পাজকে পেতে আগ্রহী আর্সেনাল, বাধা রিয়াল মাদ্রিদ

আগামী গ্রীষ্মের দলবদলে দলকে আরও শক্তিশালী করতে নতুন খেলোয়াড় খুঁজছে আর্সেনাল। সেই...

লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই সবার আগে করতাম : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উত্তরাধিকার সূত্রে ফ্যাসিবাদী শাসনামলের সমস্যাকে আমরা অজুহাত হিসেবেও...

রুমিন ফারহানা আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায় বলে মন্তব্য করেছেন...

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...