Home তথ্য ও প্রযুক্তি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নতুন যে সুবিধা আসছে

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নতুন যে সুবিধা আসছে

Share

বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে লিখিত বা অডিও বার্তা পাঠানোর পাশাপাশি স্ট্যাটাসও দেওয়া যায়। ফেসবুক ও ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধার মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। শুধু তা–ই নয়, স্ট্যাটাস কোন কোন ব্যক্তি দেখতে পারবেন, তা নির্ধারণের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করেন।

এবার স্ট্যাটাস অপশনে পছন্দের গান যুক্তের সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এ সুবিধা ব্যবহার করতে পারছেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডাব্লিউএবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পছন্দের গান যুক্তের জন্য ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তি করেছে মেটা। এর ফলে ব্যবহারকারীরা সহজেই হোয়াটসঅ্যাপের মিউজিক ক্যাটালগ থেকে নিজেদের পছন্দের গান নির্বাচন করে স্ট্যাটাসে যুক্ত করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পছন্দের গান যুক্তের সুবিধাটি বর্তমানে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৫.২.৫ এবং আইওএস ২৫.১.১০.৭৩ সংস্করণে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাচ্ছে। হোয়াটসঅ্যাপে এই সুবিধা যুক্ত হলে ব্যবহারকারীরা স্ট্যাটাসকে আরও বেশি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার পাশাপাশি নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারবেন।

সূত্র: গ্যাজেটস ৩৬০, টেকলুসিভ

Related Articles

এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন...

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...