Home আন্তর্জাতিক হাসপাতাল থেকে হুইলচেয়ারে করে বাড়ি ফিরলেন মমতা

হাসপাতাল থেকে হুইলচেয়ারে করে বাড়ি ফিরলেন মমতা

Share

হাসপাতাল থেকে হুইল চেয়ারে হাতজোড় করে বের হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখার্জি। গাড়িতে উঠলেন। তাকে আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে চেয়েছিল চিকিৎসকরা। তবে আজই বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন মমতা। তার অনুরোধে সম্মতি দেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রের খবর, ঘাড়, কাঁধ কবজির ব্যথা আর নেই। গোড়ালির ফোলা খানিকটা কমলেও ব্যাথা রয়েছে। রাতে টিভি দেখেন। নন্দীগ্রামের খোঁজ-খবর নেন।

আজই মেদিনীপুরে গেলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। সাত সকালেই গুরুসদয় রোডে বিএসএফের গেস্ট হাউস থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে যান দুজনই। সেখান থেকে পরের গন্তব্য পশ্চিম মেদিনীপুর।
গত বুধবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা আহত হওয়ার ঘটনা ‘ষড়যন্ত্র’। এই দাবিতেই অনড় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শুক্রবার দুপুরে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে অভিযোগ জানাতে যাচ্ছেন ৬ সাংসদের এক প্রতিনিধি দল।

Related Articles

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি এখন ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত ইরানি...

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক চিঠিতে বলেছেন, যুদ্ধে ব্যর্থ হওয়ার পর...

শান্তিচুক্তি আলোচনায় মোজতবা খামেনি ভূমিকা রাখছেন : ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার...

জনরোষের মুখে অভিষেক, হেলমেট পরিয়ে উদ্ধার করল পুলিশ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে...