Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর বরিশাল স্বেচ্ছাসেবক লীগ নেতার কব্জি কেটে নিল যুবলীগ নেতা!

স্বেচ্ছাসেবক লীগ নেতার কব্জি কেটে নিল যুবলীগ নেতা!

Share

ভোলার লালমোহনের চরভূতা ইউনিয়ন স্বেরচ্ছাসেবক লীগের সভাপতি মো. জসিম উদ্দিনের (৩৫) ডান হাতের কব্জি কেটে নিয়েছে নূর নামে যুবলীগ নেতা। শুক্রবার বিকালে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের কক্সবাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় স্থানীয়রা জসিমকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোলা থেকে জসিমকে ঢাকায় পাঠানো হয়।

একাধিক সূত্রে জানা যায়, চরভূতা ইউনিয়নের মাদরাসা এলাকায় যুবলীগ নেতা নূর মোবাইলে জসিমকে দেখা করতে বলে। জসিম নূরের কথায় মাদরাসা বাজারে দেখা করতে যায়। একপর্যায়ে নূর জসিমকে হত্যার চেষ্টা করে। জসিম দৌড়ে পালানোর চেষ্টাকালে একটি ফসলি জমির মধ্যে ফেলে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ডান হাতের কব্জি কেটে ফেলে নূরসহ কয়েকজন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। জসিম উদ্দিনের বৃদ্ধ বাবা ও অসুস্থ স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তারা শনিবার স্বশরীরে থানায় এসে মামলা করবেন। অভিযুক্ত নূর যুবলীগ করে। তবে তার পদপদবীর সঠিক তথ্য পাওয়া যায়নি।

Related Articles

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

এই সন্ত্রাসীদের যদি গ্রেফতার না করা হয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে...

গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকায় পরিবার, এই ফাঁকে গ্রামের বাড়িতে চুরি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির...

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫: ভোলা-বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন ও গ্যাসের...

ভোলার স্বপ্নের পথে লংমার্চ: জাজিরায় সংবর্ধনা, সংহতি জানালেন ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন

চরফ্যাশন থেকে ঢাকা: ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা ন্যায্য দাবিতে ঢাকার সেতু...