Home আন্তর্জাতিক সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ২০

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ২০

Share

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বন্দরের কাছে একটি রেস্তোরাঁয় শুক্রবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

বিস্ফোরণের পরপরই আশপাশ ধোঁয়ায় ঢেকে যায় এবং গোলাগুলি শুরু হয়। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এমন খবর দিয়েছে।

এএএমআইএন অ্যাম্বুলেন্স সেবার প্রতিষ্ঠাতা ডা. আবদুল কাদির আদেন বলেন, এখন পর্যন্ত আমরা ২০টি মরদেহ ও ৩০ আহত ব্যক্তিকে বহন করেছি।

স্থানীয় বাসিন্দা আহমেদ আবদুললাহি বলেন, লুল ইয়েমেনি রেস্তোরাঁয় একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে। আমি রেস্তোরাঁর দিকেই যাচ্ছিলাম, কিন্তু বিস্ফোরণে পর ফিরে এসেছি। পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে গেছে।

সোমালিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রীত রেডিও জানিয়েছে, সেখানে একটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

আফ্রিকার শিং খ্যাত এলাকার দেশগুলোর সরকার ব্যবস্থা উৎখাত করে নিজেদের শাসন প্রতিষ্ঠায় আল শাবাব সোমালিয়া এবং এর আশপাশে বেশ কয়েকটি দেশে প্রায়ই এ ধরনের গাড়ি বোমা হামলা চালায়।

শুক্রবারের হামলাও তারা চালিয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

ইরানে এখন ১ ডলার কিনতে ২২ লাখ রিয়াল লাগছে

ইরানের মুদ্রা রিয়াল বুধবার রেকর্ড দরপতনের মুখে পড়েছে। দেশটির খোলাবাজারে এক মার্কিন...

বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই:দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অতীতের ঘটনাপ্রবাহে আটকে না রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে...

শুল্ক এড়াতে ব্যবসাগুলো এখন কানাডা থেকে আমেরিকায় ফিরছে: ট্রাম্প

কানাডার ওপর আরোপিত শুল্ক এড়াতে অনেক ব্যবসা ও প্রতিষ্ঠান কানাডা থেকে যুক্তরাষ্ট্রে...