Home আজকের জেলা পরিক্রমা সারা দেশে দুই দিনেই ধর্ষণের শিকার অনেক, সরকার এর উপর জনগনের ক্ষোভ

সারা দেশে দুই দিনেই ধর্ষণের শিকার অনেক, সরকার এর উপর জনগনের ক্ষোভ

Share

এর আগে ৬ মার্চ মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী এক শিশু। ওই ঘটনায় শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া নরসিংদীতে তিনদিন আটকে রেখে অন্তঃসত্ত্বা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০৮ মার্চ) চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী। পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে।

এদিকে ফরিদপুরে বাইসাইকেলে ঘুরানোর কথা বলে বাগানে নিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ছাড়া মুন্সীগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লক্ষ্মীপুরের রামগতিতে ধর্ষণের বিচার না পেয়ে জান্নাত বেগম (১৬) নামের এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম চরকলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, ধর্ষণের বিচারের নামে সালিশে তাকে উল্টো ভর্ৎসনা করেছিলেন গ্রামের মাতব্বররা। অপমান সইতে না পেরে সে আত্মহত্যা করেছে।

হঠাৎ করে এত ধর্ষণ বেরে যাওয়ায় সবাই সংকিত। মেয়েরা একা বাইরে যেতে ভয় পাচ্ছে। সাধারণ মানুষ দ্রুত বিচার এর দাবি করছে এসব ধর্ষণ এর।

Related Articles

গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪...

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টের পর এবার আসরের...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয়...

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন, তাদের ধন্যবাদ : ম্যাক অ্যালিস্টার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর যে খেলোয়াড়েরা প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই...