Home প্রচ্ছদ সারজিস বা হাসনাত একজন মিথ্যা বলছে: হান্নান মাসুদ

সারজিস বা হাসনাত একজন মিথ্যা বলছে: হান্নান মাসুদ

Share
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য দুই সংগঠক সারজিস আলম বা হাসনাত আবদুল্লাহর যেকোনো একজন মিথ্যা বলছেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।
সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া পোস্টে কিছুটা দ্বিমত জানিয়ে আজ রবিবার (২৩ মার্চ) ফেসবুকে আরেকটি পোস্ট করেন সারজিস আলম। ওই পোস্টের কমেন্টবক্সে মন্তব্য করেন হান্নান মাসুদ।
পোস্টের কমেন্টে হান্নান মাসুদ লিখেছেন, এসব কি ভাই!! পাবলিকলিই বলছি- দুইজনের একজন মিথ্যে বলছেন।
গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন, এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন।
কমেন্টে হান্নান মাসুদ আরও লেখেন, মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা!!! সরি, আর চুপ থাকতে পারলাম না।
গত ১১ মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের সময় কী ঘটেছিল জানিয়ে আজ রবিবার জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।
তিনি দলের আরেক সংগঠক হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের কিছু অংশে দ্বিমত পোষণ করেছেন। এ ছাড়া ওই বৈঠকের কথাগুলো যেভাবে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জনসম্মুখে এসেছে, এই প্রক্রিয়াটি সমীচীন হয়নি বলে মনে করেন সারজিস।
Related Articles

গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪...

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টের পর এবার আসরের...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয়...

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন, তাদের ধন্যবাদ : ম্যাক অ্যালিস্টার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর যে খেলোয়াড়েরা প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই...