Poster [Recovered]
Home Uncategorized সর্বোচ্চ ভোটে সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল তুষার

সর্বোচ্চ ভোটে সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল তুষার

Share

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কৃষি অনুষদের এগ্রোফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ও প্রক্টর প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার তুষার।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৯তম সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই বছরের জন্য দুইজন সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন। এর মধ্যে সর্বাধিক ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার তুষার। দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম।

২৫ আগস্ট (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় মোট ১৪৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত দুই সিন্ডিকেট সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রমে আরও গতিশীলতা, স্বচ্ছতা ও কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার বর্তমানে ইউট্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সেমিনারবিষয়ক সম্পাদক, ইউট্যাব সিকৃবি ইউনিটের সাধারণ সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং এ্যাব সিকৃবি চ্যাপ্টারের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বগুড়ার ধনুটের ভাণ্ডারবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।

Related Articles

সিনেমার দৃশ্যের মতো আঘাত হেনেছে নেপালের বন্যা

নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধস যেন সিনেমার দৃশ্যের মতো...

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ৩টায় শুরু...

বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি : রিজভী

বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি, জনগণের অঙ্গিকার রক্ষা করে যাচ্ছে বলে...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,...