Home অন্যান্য ক্যাম্পাস সমালোচনার মুখে টিএসসিতে গিয়ে পোস্টার ছিঁড়লেন মেহজাবীন

সমালোচনার মুখে টিএসসিতে গিয়ে পোস্টার ছিঁড়লেন মেহজাবীন

Share

সমালোচনার মুখে পড়ে অবশেষে টিএসসিতে গিয়ে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় টিএসসিতে হাজির হয়ে সশরীরে উপস্থিত থেকেই ডাসের দেয়ালে গ্রাফিতির ওপর সাঁটিয়ে দেওয়া ‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার তুলে ফেলেন তিনি।

মূলত বুধবার বিকেল থেকেই নিজের কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। এদিন বিকেলে নিজের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’র প্রচারণায় বের হন তিনি।

সিনেমার প্রচারে টিএসসিতে গিয়ে নিজ হাতে ‘প্রিয় মালতী’র পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়েছেন এই অভিনেত্রী। যা নিয়েই তৈরি হয় বিতর্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার সটিয়ে দিচ্ছেন মেহজাবীন।

শুধু তনুই নয়, দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপরও ‘প্রিয় মালতী’র পোস্টার লাগাতে দেখা যায় অভিনেত্রী ও তার দলকে।বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। নেটিজেনরাও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মেহজাবীনকে। তার মতো একজন তারকা কীভাবে তনু কিংবা জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর নিজের পোস্টার লাগিয়ে সিনেমার প্রচারণা করেন, সেই প্রশ্ন তুলেন সকলে।

Related Articles

গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪...

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টের পর এবার আসরের...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয়...

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন, তাদের ধন্যবাদ : ম্যাক অ্যালিস্টার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর যে খেলোয়াড়েরা প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই...