Home আন্তর্জাতিক সন্তানকে কোলে নিয়ে ডিউটিতে নারী ট্রাফিক পুলিশ, ভিডিও ভাইরাল

সন্তানকে কোলে নিয়ে ডিউটিতে নারী ট্রাফিক পুলিশ, ভিডিও ভাইরাল

Share

সন্তানকে কোলে নিয়ে ব্যস্ত সড়কে ডিউটি করছেন এক নারী ট্রাফিক পুলিশ সদস্য। এমন একটি ভিডিও ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা ওই নারীর নাম প্রিয়াঙ্কা। তিনি চন্ডিগর সেক্টরের ১৫/২০ সড়কে দায়িত্ব পালন করছেন। স্থানীয় কোনো এক বাসিন্দা ভিডিওটি করেছেন। এরপর ইন্টারনেট তা ছেড়ে দিলে ভাইরাল হয়।

আন্তর্জাতিক নারী দিবসের একদিন আগে রোববার এই ভিডিওটি ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এই বিষয়টি নিয়ে নারী ট্রাফিক পুলিশ কন্সটেবলের প্রসংশা করেছেন। তারা পরামর্শও দিয়েছেন শিশুটিকে যেন বাড়িতে রেখে আসা হয়।

প্রিয়াঙ্কার উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, তার পাঁচ মাসের সন্তান রয়েছে। সে কাজ থেকে বিরতি নেননি। গত ৩ মার্চ মাতৃত্বকালীন ছুটি শেষ করে ডিউটি শুরু করেছেন তিনি।

প্রিয়াঙ্কা জানিয়েছেন, সময়ের আগেই সন্তান জন্ম নিয়েছে। তাকে বাড়িতে দেখাশোনার মতো কেউ নেই। স্বামী এবং শ্বশুরবাড়ি মহেন্দ্রগড়ে। চারদিন আগেই ডিউটিতে যোগ দিয়েছি। বাড়ির কাছে ডিউটি দেয়ার জন্য অনুরোধ করেছি। কাজ যেমন আমার কাছে প্রথম ঠিক তেমনি সন্তানও প্রথম। এর একটাও উপেক্ষা করার মতো নয়। এ জন্য সন্তানকে কোলে নিয়ে ট্রাফিক লাইনে গিয়েছিলাম।

এ বিষয়ে ট্রাফিকের উচ্চ কর্মকর্তা মণীশ চৌধুরী জানিয়েছেন, এ ঘটনা মেনে নেয়া যায় না। তার কাজের চাপ কমানোর কথা বলেছি আমি। এছাড়াও জানা গেছে, প্রিয়াঙ্কার স্থানে আগে থেকেই একজন পুরুষ কনস্টেবল ছিলেন। তাকে বাড়ি যাওয়ার জন্য বলা হলে পরবর্তীতে প্রিয়াঙ্কার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সূত্র: ইন্ডিয়া ডটকম ও জি নিউজ।

Related Articles

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি এখন ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত ইরানি...

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক চিঠিতে বলেছেন, যুদ্ধে ব্যর্থ হওয়ার পর...

শান্তিচুক্তি আলোচনায় মোজতবা খামেনি ভূমিকা রাখছেন : ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার...

জনরোষের মুখে অভিষেক, হেলমেট পরিয়ে উদ্ধার করল পুলিশ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে...