বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ি নেবেন না। সেই সঙ্গে তারা সরকারি বরাদ্দে কোনো প্লটও নেবেন না।
মঙ্গলবার বেলা ১২টার দিকে সংসদীয় দলের প্রথম সভায় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে মিডিয়া সেল।
এর আগে, দলের সভায় সংসদ সদস্যদের ভোটে সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।