Home প্রচ্ছদ শাকিবের নতুন মিশন ‘নিঃস্ব’, ফিরছে ‘বরবাদ’ জুটি

শাকিবের নতুন মিশন ‘নিঃস্ব’, ফিরছে ‘বরবাদ’ জুটি

Share

‘বরবাদ’ সিনেমার রেকর্ড সাফল্যের পর আবারও এক হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। নতুন একটি সিনেমা নিয়ে তারা প্রেক্ষাগৃহে ফিরছেন বলে জানা গেছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সিনেমাটির সম্ভাব্য নাম ‘নিঃস্ব’।

সিনেমাটিতে শাকিব খানের অভিনয় নিশ্চিত হলেও তার বিপরীতে কে নায়িকা হচ্ছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে নতুন এই প্রজেক্টের ইঙ্গিত দেন শাকিব খান। সিনেমাতে তার সঙ্গে ছিলেন নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শাহরিন সুলতানা সুমি। ক্যাপশনে শাকিব লেখেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক।

জানা গেছে, ‘বরবাদ’-এর মতো নতুন সিনেমাটিও প্রযোজনা করবে রিয়েল এনার্জি প্রোডাকশন। এর আগে প্রযোজক শাহরিন সুলতানা সুমি জানিয়েছিলেন, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে। এরপরই শুরু হবে শুটিং।

উল্লেখ্য, গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমাটি ৭৫ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে বলে দাবি করেছিলেন নির্মাতারা।

Related Articles

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও দেশ ও...

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...