Home বিনোদন রাজনীতি ছাড়তে চাইলেন তৃণমূল নেতা চিরঞ্জিত

রাজনীতি ছাড়তে চাইলেন তৃণমূল নেতা চিরঞ্জিত

Share

বর্ষীয়ান অভিনেতা ও বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনীতি থেকে অব্যাহতি চেয়ে আবেদন পাঠিয়েছেন। তাঁর কথায়, ‘অনেক বয়স হয়ে গিয়েছে। এবার একটু বিশ্রাম নিতে চাই। দলনেত্রীকে বলেছি, এবার আমায় অব্যাহতি দিন। আমি নিজের জগতে ফিরে যেতে চাই।’

সামনেই চলে এসেছে ২০২১-এর বিধানসভা ভোট। কিন্তু তাতেও তাঁকে একেবারেই ভোটের ময়দানে দেখা যাচ্ছে না।
চিরঞ্জিতের দাবি, ‘আমি প্রথম থেকেই রাজনীতির বাইরের লোক। আমি সিনেমা-টিনেমা করি। রাজনীতি আমার কাপ অফ টি নয়। সেটা প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম। কিন্তু ২০১১-র সেই সময় ১৪৮টি সিটের দরকার ছিল সরকার গঠনের জন্য। তখন তিনিই জোর করে আমাকে দাঁড়াতে বলেছিলেন।’

২০১৬-র বিধানসভা নির্বাচনের আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনই অব্যাহতির কথা জানিয়েছিলেন বলে দাবি করেছেন চিরঞ্জিৎ। তাঁর দাবি, ‘২০১৬-তে বলেছিলাম এখন তো অনেক সিট পেয়ে গিয়েছেন। এবার আমাকে ছেড়ে দিন। এখন আর আমাকে লাগবে না আপনার। কিন্তু সেই সময়ও তিনি ছাড়েননি আমাকে।’ এবারও ঠিক একই পরিস্থিতি বলেই মনে করছেন চিরঞ্জিৎ।

তবে মমতা এখনও তা নিয়ে কোনও প্রত্যুত্তর দেননি তিনি।

অনেক তারকাই এখন বিজেপির দিকে ঝুঁকছেন তবে কি তিনিও বিজেপিতে যোগদানের কোনও ইঙ্গিত রাখছেন তাঁর পদক্ষেপে? যদিও এ প্রসঙ্গে একেবারেই জল্পনা উড়িয়েছেন অভিনেতা। বিজেপিতে যোগদানের কোনো প্রশ্নই নেই বলে জানিয়েছেন তিনি।

তাঁর কথায়, ‘যাঁরা যে যে দলে যোগ দিচ্ছেন, সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি শুধু বলতে চাইছি যে, আমি আর ভোটে লড়তে চাইছি না। সেটা জানিয়েই দলনেত্রীর কাছে অব্যাহতি চেয়েছি। এখন দেখা যাক, উনি কী বলেন।’

Related Articles

স্বাধীনতা পুরস্কার যাদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর রাষ্ট্রের...

তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে মারধরের অভিযোগ

দৃশ্য ধারণের আড়ালে সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গত...

স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী

ছোটপর্দার পরিচিত মুখ জাহের আলভী-এর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।...