Home জাতীয় ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

Share

ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের ডৌহাখলা ইউনিয়ন শাখায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জুম্মার নামাজের পর ব্যাংকের ভিতরে আগুন লেগে অফিসের আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, ব্যাংকের পাশে তার বাসা। হঠাৎ জানালা দিয়ে আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আশপাশের মানুষদের সহায়তায় বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে।

ডৌহাখলা শাখা ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় আমি বাসায় ছিলাম। ফোন পেয়ে দ্রুত ব্যাংকে পৌঁছাই। শুনেছি জানালা ভাঙা ছিল। আপাতত এ বিষয়ে বেশি কিছু বলতে পারছি না।’

গৌরীপুর থানার ওসি কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয় এবং সরজমিন তদন্ত করা হয়েছে। ব্যাংকের কর্মকর্তারা থানায় রয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তথ্যসুত্রঃ ইত্তেফাক

Related Articles

এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন...

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...