Home প্রচ্ছদ ভোলার স্বপ্নের পথে লংমার্চ: জাজিরায় সংবর্ধনা, সংহতি জানালেন ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন

ভোলার স্বপ্নের পথে লংমার্চ: জাজিরায় সংবর্ধনা, সংহতি জানালেন ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন

Share

চরফ্যাশন থেকে ঢাকা: ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা ন্যায্য দাবিতে ঢাকার সেতু ভবন অভিমুখে শুরু হওয়া ঐতিহাসিক ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিটি অষ্টম দিনে এসে এক নতুন প্রেরণা লাভ করেছে।
শত কিলোমিটার পথ পায়ে হেঁটে এবং তেঁতুলিয়া নদীর মতো কঠিন জলপথ সাঁতরে পাড়ি দেওয়ার পর এই সাহসী তরুণ ছাত্রনেতারা যখন পদ্মার পাড়ে জাজিরায় পৌঁছান, তখন রাজপথে দাঁড়িয়ে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানালেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন।
ভোলার মূল ভূখণ্ডের সঙ্গে দেশের সড়ক যোগাযোগের স্বপ্ন বুকে নিয়ে আসা এই তরুণ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়েছেন ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) থেকে মনোনয়ন প্রত্যাশী এই প্রকৌশলী নেতা।
তি নিআরো বলেন ‘সমৃদ্ধ ভোলাই আমাদের লক্ষ্য’
ডিপ্লোমা প্রকৌশলী উইং-এর যুগ্ম সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন তরুণদের এই উদ্যোগে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন,
ভোলার আধুনিক যোগাযোগব্যবস্থা, আঞ্চলিক উন্নয়ন অগ্রগতি এবং তরুণ প্রজন্মের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য এই আন্দোলন অত্যন্ত সময়োপযোগী।

যোদ্ধাদের এই ত্যাগ কখনো বিফলে যেতে দেবো না। “তাদের ন্যায্য পাঁচ দফা দাবি বাস্তবায়নের প্রতি আমি দৃঢ় সংহতি প্রকাশ করছি। ভোলার আধুনিক যোগাযোগব্যবস্থা, আঞ্চলিক উন্নয়ন অগ্রগতি এবং তরুণ প্রজন্মের দীর্ঘদিনের আশা পূরণে এই দাবি শুধু সময়োপযোগী নয়, বরং ভোলার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোলার উন্নয়নে আমরা সবাই একসাথে, এক লক্ষ্য—সমৃদ্ধ ভোলা।”
— ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন। তরুণদের ত্যাগে নতুন প্রেরণা জানিয়ে বলেন
গত ১১ নভেম্বর চরফ্যাশন থেকে শুরু হওয়া এই পদযাত্রা ইতোমধ্যে তেঁতুলিয়া নদী সাঁতরে পার হয়েছে, যেখানে প্রবল স্রোত ও প্রতিকূল পরিবেশের কারণে একাধিক আন্দোলনকারী অসুস্থ হয়েও হার মানেননি।
আমরা দেখেছি এবং সারা বাংলাদেশ দেখেছে —যেখানে অসুস্থ এক সহযোদ্ধাকে পাশে নিয়ে বাকিরা এগিয়ে চলেছেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার সালাউদ্দিন তরুণদের এই সংগ্রামকে ভোলার উন্নয়ন-সংগ্রামে এক নতুন প্রেরণা যোগাবে বলে বিশ্বাস ব্যক্ত করেন।
লংমার্চের মূল ৫ দফা দাবিগুলো ভোলা বাসির ন্যায্য অধিকারের
দাবিগুলো হলো —
১. ভোলা-বরিশাল সেতু নির্মাণ: যা দ্বীপজেলাটিকে মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সংযুক্ত করবে।
২. ভোলায় মেডিকেল কলেজ স্থাপন।
৩. ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
৪. ভোলার ঘরে ঘরে পাইপলাইনে গ্যাস সংযোগ।
৫. নদীভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণ।
পদযাত্রাটি শীঘ্রই ঢাকার সেতু ভবনে পৌঁছে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচির মাধ্যমে দীর্ঘ এই পদযাত্রায় আন্দোলনকারী শিক্ষার্থী যোদ্ধাদের
যৌক্তিক দাবিগুলো সরকারের উচ্চ মহলে তুলে ধরবে বলে জানা গেছে।

Related Articles

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...